সংক্ষেপ

আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক পাচারের সময় কাউসার মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার ভোরে আটক করেছেন মনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা। বিজিবি বলেছে, কাউসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত ফাঁড়ির বিজিবির একদল সদস্য গতকাল ভোর পাঁচটায় উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজাসহ তাঁকে আটক করেন। কাউসার ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।