মাদক বেচাকেনার অভিযোগে ঝিনাইদহ শহর থেকে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর নাম মশিউর রহমান। গোয়েন্দা পুলিশের ওসি এম এ হাশেম বলেন, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আরাপপুরের মাস্টারপাড়া এলাকা মাদক কেনাবেচা চলছে। পরে তাঁরা সেখানে অভিযান চালান। সেখান থেকে ২০টি ইয়াবা বড়িসহ মশিউরকে আটক করা হয়। তিনি আরাপপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।