লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজারে এক কৃষকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাকিব হোসেন, মাসুদ আলম ও শাহ পরান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা আছে। গতকাল ছিনতাইয়ের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।