আটক ৩

নেত্রকোনায় ৬০০টি ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে শহরের সাতপাই এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের হজরত আলী, বিপ্লব ও নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার সঞ্জয় সাহা। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম দাবি করেন, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁরা গতকাল ভোরে শহরের সাতপাই কালীবাড়ি এলাকায় ইয়াবা বেচাকেনা করতে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।