আটক ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন স্থানীয় পেন্ডলপাড়ার আজিজা খাতুন (২০), ফাতেমা বেগম (১৮), রফিক আহমদ (৩০) ও ওয়াজ করিম (৩৫)।