কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল শনিবার পুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হচ্ছেন ডেইলপাড়ার ইছহাক আলী (২৬), ইউসুফ (৪৮) ও নুরুল আমিন (২৪) এবং বাহারছড়া গ্রামের ইব্রাহীম ও নুর মোহাম্মদ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।