অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে এক দালাল ও সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।