সংক্ষেপ

আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাইজহাটি গ্রাম থেকে মিজানুর রহমান (৩০) নামের সাজা পাওয়া এক আসামিকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি নগরকচুরি গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিজানুর রহমান তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে মাইজহাটি গ্রামের একটি মসজিদে অবস্থান করছিলেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নান্দাইল মডেল থানার এএসআই মো. সাইফুল ইসলাম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মাদক আইনের মামলায় মিজানুর রহমানকে দুই বছরের সাজা দেন আদালত।