চট্টগ্রামে এক হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার গভীর রাতে নগরের স্টেশন রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আইনুল মিয়া ও মো. মোজাম্মেল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সরবরাহ করতেন তাঁরা। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।