ইয়াবাসহ গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার থেকে গতকাল বৃহস্পতিবার ৪০টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবু হানিফ (২০) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ওসমান নগর গ্রামের শাহিন মিয়া (১৯)। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।