ইয়াবাসহ গ্রেপ্তার

১০ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন মো. ইছহাক ও সাইদুর রহমান। র্যাব ৭-এর কর্মকর্তা সোহেল মাহমুদ জানান, ইছহাক ও সাইদুর পরস্পর যোগসাজশে ইয়াবা ব্যবসা করতেন। দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম