রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে সংস্থাটির শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—সেলিম রেজা ও আবদুল আলিম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামিম শিকদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।