নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয়টি ককটেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে গতকাল শনিবার তাঁদের আটক করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল সকালের দিকে যাত্রামুড়া এলাকার আল আমিনের কলোনি বাড়িতে অভিযান চালায়। এ সময় কলোনির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ছয়টি ককটেলসহ বাড়ির মালিক আল আমিন ও স্থানীয় আক্তার হোসেনকে আটক করে। পরে তাঁদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়।