ককটেল বিস্ফোরণ

সমাবর্তনের মাত্র দুই দিন আগে গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। এর আগে গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।