সংক্ষেপ

কনস্টেবল বরখাস্ত

বরিশালে ইয়াবা বড়িসহ আটক পুলিশ কনস্টেবল সুমন চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মো. হাবিবুর রহমান এ আদেশ দেন। রোববার রাতে নগরের একটি আবাসিক হোটেল থেকে ৫০টি ইয়াবা বড়িসহ কনস্টেবল সুমন চন্দ্র ও তাঁর সহযোগী মো. আফজালকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উপপরিদর্শক দেলোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এ ছাড়া সুমন চন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে।