জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার রামভদ্রপুর গ্রামের মাঠ থেকে গতকাল শুক্রবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ৫২টি কস্তুরী (মৃগনাভি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুর খবির সরকার বলেন, সম্ভবত ভারত থেকে একটি চোরাচালানি চক্র এসব কস্তুরী বাংলাদেশে পাচার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা
সম্ভব হয়নি। কস্তুরীগুলো দিনাজপুরের হিলি হাকিমপুর কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।