সংক্ষেপ

কারেন্ট জাল উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত দুই হাজার ১০০ মিটারের ৭০টি কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান। পরে বেলা আড়াইটায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল ইসলামের উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়।