পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে একটি চিংড়িঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘেরমালিক শামসুল হক তালুকদার অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিন মাস আগে ওই ঘেরে ২০ হাজার গলদা চিংড়ির রেণু ফেলা হয়। বিষ প্রয়োগ করায় তাঁর ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।