চট্টগ্রামে ২২ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রাশেদ নিজাম (২৫)। সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানার শুল্কবহর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব-৭। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা বলেন, দীর্ঘদিন ধরে শুল্কবহর এলাকার একটি বাসায় অবৈধ ভিওআইপির ব্যবসা করে আসছেন গ্রেপ্তার হওয়া রাশেদ নিজাম।