তরুণের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইয়াবা বড়ি বিক্রির দায়ে নাঈম হোসেন নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এ কে এম গালিভ খান এ দণ্ডাদেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নাঈম এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। বেলা ১১টার দিকে তাঁর বাড়িতে অধিদপ্তরের লোকজন অভিযান চালান। এ সময় তাঁর ঘরের বিছানার তোশকের নিচে ৩০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নাঈমকে দণ্ডাদেশ দেন।