নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন করতোয়া সেতুর কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও প্রায় আড়াই শ ফুট তার উদ্ধার করা হয়। আটক হওয়া দুজন হলেন উপজেলার কাঙ্গালুপাড়ার মো. জসিম এবং নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মোকছেদ আলী। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেছেন।