জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সারমারা বাজারে তাঁদের ধরা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, একই ওয়ার্ডের সাবেক সদস্য সমেদ আলী ও ইসলামপুর ডিগ্রি কলেজের পিয়ন আফসার আলী। তাঁদের বাড়ি নাপিতের চর গ্রামে। বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, তাঁদের কাছ থেকে ভারতীয় তিন বোতল মদ জব্দ করা হয়েছে।