দিনাজপুরের পার্বতীপুরে গত মঙ্গলবার রাতে তিনটি পৃথক স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন শহরের সাহেবপাড়া মহল্লার বাবুল হোসেন (৩৮), মিন্টু মিয়া (২৬) ও ধুপিপাড়া এলাকার রবিউল ইসলাম (২৩)। পার্বতীপুর মডেল খানা সূত্রে জানা যায়, ওসি মোস্তাক আহম্মেদ ওই অভিযান পরিচালনা করেন।