দুই জেলে অপহৃত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে কাঁকড়া ধরার সময় দুই জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সুন্দরবনে দারগাং নদীতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের নূর ইসলাম কয়াল (২৮) ও পাশ্বেখালী গ্রামের মুজিবর গাজী (৩০)। তবে উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলে অপহরণের বিষয়ে কেউ তাঁদের কাছে অভিযোগ করেনি।