ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবা সেবনের দায়ে গত বুধবার বিকেলে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামের ফুলন মিয়া (৪০) ও বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আবদুল্লাহ (২৮)। তাঁদের গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, ফুলন মিয়া ও আবদুল্লাহ উপজেলার তিনলাখপীর এলাকায় বসে ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে। এ সময় তাঁদের কাছে পাঁচটি ইয়াবা বড়ি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|