পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দরজার তালা ভেঙে চুরি হয়েছে। চোরেরা প্রায় ২৫ ভরি সোনার গয়না, পাঁচ ভরি রুপা ও নগদ প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে। ফ্ল্যাট দুটিতে স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম ও কমিউনিটি হেলথ প্রোভাইডার শহিদুল ইসলাম পরিবার নিয়ে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘বিষয়টি বাউফল থানার ওসিকে জানানো হয়েছে।’ ওসি আযম খান ফারুকী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।