নারীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আনোয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ আদালত পরিচালনা করেন। আনোয়ারার বাড়ি উপজেলার হাজিপুর গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কৌশলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতেন। ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।