চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাব-গঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নজরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার তালতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা।