জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে গত বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত তিনটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। এ সময় তাঁরা ছাত্রদলের কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী খালেদ হাসান ও ৪১ ব্যাচের আতিকুজ্জামান আতিককে আটক করেন।