বোমা ও গুলি জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গত শনিবার দিবাগত রাতে পুলিশ ১০টি বোমা, একটি রাম দা, একটি ছুরিসহ কুদ্দুস আলী (৪৫) ও আকবর আলীকে (৫২) গ্রেপ্তার করে। একই সময় মুজিবনগর থানার পুলিশ উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া থেকে রাইফেলের দুটি গুলি উদ্ধার করে।