চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লায় গতকাল শুক্রবার দুর্বৃত্তদের বোমা হামলায় আতাউর রহমান (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুর রাজ্জাক জানান, রাতে বাড়ির পাশে নিজের মুদির দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন আতাউর। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।