দিনাজপুরে বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত সদর উপজেলার দাইনুর, খানপুর, বড়গ্রাম, মনিপুর; চিরিরবন্দরের আমতলী; ফুলবাড়ীর রানীনগর, অচিন্ত্যপুর; বিরামপুরের চৌঠা, ভাইগড়, দাউদপুর, ঘাসুরিয়া এবং হাকিমপুরের ডাঙ্গাপাড়া, মংলা, চেচোরিয়া, রায়ভাগ, বাসুদেবপুর ও হিলি স্থলবন্দরে এসব অভিযান চলে। এ ব্যাপারে পাঁচটি মামলা হয়েছে।