সংক্ষেপ

ভারতীয় সুপারি জব্দ

সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৯৫০ কেজি ভারতীয় সুপারি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুরইঘাট বিওপির সদস্যরা। গতকাল শনিবার তাঁরা এ অভিযান পরিচালনা করেন। ৪১ বিজিবির সহকারী পরিচালক মো. হাছান আলী জানান, সুরইঘাটের দরবস্ত রাস্তায় বেলা একটার দিকে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে সুপারিগুলো পাওয়া যায়। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। বর্তমান বাজার দর অনুযায়ী জব্দ করা সুপারির মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এগুলো সীমান্তের ওপার থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছিল।