মাছে ফরমালিন ও রং

মাছে ফরমালিন আর রং ব্যবহারের কথা আমরা সবাই জানি। তার পরও মাছ থেকে মুখ ফেরাতে পারি না। চট্টগ্রামের মানুষের লইট্টা মাছ খুবই প্রিয়। এ মাছ তাজা অবস্থায় একটু লালচে থাকে। তাজা দেখানোর জন্য মাছে লাল রং দিচ্ছেন একজন মাছ ব্যবসায়ী। এর আগে ফরমালিন দেওয়া পানিতে মাছগুলোকে ভিজিয়ে নিচ্ছেন তিনি।
এ দৃশ্য ধারণ করেছেন প্রথম আলোর চট্টগ্রাম অফিসের ফটোসাংবাদিক সৌরভ দাশ। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে গতকাল সোমবার সকাল ৭টায় ভিডিওটি করেছেন তিনি।