মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও দুজন গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও দুজনকে আজ মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই দুজন হলেন আমজাদ হোসেন ও রিয়াজ উদ্দিন ফকির।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিবের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমজাদ ও রিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। দুপুর দুইটার দিকে উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।