চট্টগ্রামের মিরসরাইয়ে গণপিটুনিতে মো. বেলাল হোসেন নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মিরসরাই থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার বেলালের বাবা নুরুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছেন। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দীন সিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার এজাহারে বাদী তাঁর ছেলেকে নির্দোষ দাবী করেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৫ ফেব্রুয়ারি বেলাল গণপিটুনিতে নিহত হন।