শাহজালালে আধা কেজি সোনাসহ আটক ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আধা কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা (এপিবিএন)। আজ রোববার বেলা তিনটার দিকে বিমানবন্দরের ক্যানোপি ১ থেকে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মাকসুদা আক্তার, ইউসুফ সিহাব ও ইমরান হোসেন। তাঁদের মধ্যে মাকসুদার কাছ থেকে ২০০ গ্রাম, ইউসুফের কাছ থেকে ২০০ গ্রাম ও ইমরানের কাছ থেকে ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপর তানজিনা আক্তার। তিনি জানান, উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ২৩ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।