২৫ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ৪৭১টি ইয়াবা বড়ি, ৬০১ পুরিয়া হেরোইন, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৬২০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানে বড় ধরনের কোনো মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করতে পারেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ডিএমপি নিউজ এ তথ্য জানায়।