খুলনায় মো. আশরাফুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা ৬০ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টাকাও উদ্ধার হয়নি। তবে অভিযান চলছে।