রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় গতকাল শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, যাত্রাবাড়ী থানা এলাকার সিটি পল্লি, ওয়াসা কলোনি ও কুতুবখালি এলাকায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাই ও মাদকসেবন–সংক্রান্ত অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), শাহ পরান হোসেন (২৮), রুপালী সরকার (৩৩), মো. খোকন (৩৭), মো. ইলিয়াস হোসেন (৩০), মো. জাহিদ ইসলাম (২৮), মো. রাতুল (২০), শান্তা (১৯), রাকিবুল হাসান (১৯), রানা (২০), মো. রিপন (৪২), মো. ইব্রাহিম (২৮), রাসেল (২৫), আনোয়ার (৩০), আনোয়ার হোসেন (২৪), সোহরাব হোসেন শুভ (২৮), আল রাজীব (১৮), মো. জাহিদ হাসান (১৮), মো. সাগর (২৫), মো. ইমন (২০), মো. মকবুল সরদার (৩২), রুহুল আমিন (৪০), আলমগীর হোসেন (২৮), মো. জাহিদ (৩২), নাঈম হোসেন (২২), ইমন হোসেন (২২), মো. শান্ত (২২), আসাদুল (২৪), শফিকুল ইসলাম (২৭), আরিফুল রহমান সুজন (২৪), মো. সাইকা (৪০), শাহ ইমাম ইমন (২৫), মো. সুজন (২৪), মো. মনির হোসেন (৩২), মো. আলী হোসেন (৩৮), মো. হোসেন খন্দকার (৩৯), মো. অমিত হাসান (২৬), জাহিদ ইসলাম (৩৫), ইমরান (৩২), জুয়েল (২৮), আমির হোসেন (৩৯), মো. আরিফুল ইসলাম রনি (৩২), মোহাম্মদ উল্লাহ (১৮), হাবিবুর রহমান (৩২), সাগর (২২), মো. সামী জোনায়েদ (২২) ও মো. সাজ্জাদ (২৩)।
ডিএমপি সূত্র জানায়, শ্যামপুরের আইজি গেইট, জুরাইন কবরস্থান ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. আরিফুল ইসলাম আরিফ (২০), মাইন উদ্দিন মিঠু (২৮), মো. আরিফ (২০), মো. সোহাগ (৪৩), মো. আকাশ (৩২), মো. দীপু (২২), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. রুবেল হোসেন (৩২), মো. কামাল (৩৩), মো. মনির বাবুর্চি (৩০), মো. সজীব (৪০), মো. হাসান (২৮), মো. সবুজ (২৬) ও মো. সুজন (৩৬)।
এ ছাড়া কদমতলীর ডিপটি গলি, পাটের বাগ, জুরাইন বউ বাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হৃদয় (২৬), মো. মামুন (৪০), মেহেদী হাসান রিফাত (২৫), শুভ সিকদার (১৯), শিভলু হোসেন (২২), রাব্বি (২৫), রাব্বি (২০), রুহুল আমিন (২৫), রহিত (২১), ফারুক হোসেন (২৫), রাসেল (৩৫), বিপ্লব (৩২), প্রান্ত (২৫), ইসমাইল হোসেন (২৬), মো. মানিক (৪০) ও রাব্বি (২৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।