নিহত নারগিস বেগম, আসামি মো. রবিন, নিহত মো. শামীম
নিহত নারগিস বেগম, আসামি মো. রবিন, নিহত মো. শামীম

ধামরাইয়ে ৩ খুনে তদন্তের মোড় ঘুরল কীভাবে

এক বছর আগে ঢাকার ধামরাইয়ে নারগিস বেগম ও তাঁর দুই সন্তানকে হত্যার ঘটনা খাবারে বিষক্রিয়া মনে হলেও, তদন্ত কর্মকর্তা মনজুর রহমানের খটকা থেকে রহস্য উদ্ঘাটন হয়। গ্রেপ্তারকৃত জামাতা রবিন (২২) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, শাশুড়ি ডেকোরেটরের ব্যবসা বিক্রি করায় ক্ষোভে তিনি ঘুমন্ত শাশুড়ি ও দুই শ্যালককে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। গত ১৪ জানুয়ারি পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে; রবিন এখন বিচারের মুখোমুখি।