র‍্যাব–২–এর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক
র‍্যাব–২–এর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে অস্ত্র–মাদকসহ গ্রেপ্তার ৩: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে র‍্যাব-২। অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে।

র‍্যাব-২–এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২–এর আভিযানিক দল গতকাল রাতে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি

র‍্যাব-২ বলছে, অভিযানে ১টি দেশি পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই সাপেক্ষে র‍্যাব-২ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।