ড্রামগুলোতে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নারায়াণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় এ অভিযান চালানো হয়
ড্রামগুলোতে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নারায়াণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় এ অভিযান চালানো হয়

২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

খোলাবাজার থেকে তেল কিনে বোতলে ‘বন্ধন প্লাস’ও ‘বিসমিল্লাহ’ লেবেল লাগিয়ে বিক্রি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ দল। অবৈধভাবে মজুত, বোতলজাত ও ভিন্ন নামে বাজারজাত করার অভিযোগে এসব তেল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামের দুই ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে নয়টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত, বোতলজাত এবং ‘বন্ধন প্লাস’ও ‘বিসমিল্লাহ’নামক স্টিকার ব্যবহার করে তা বাজারজাত করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চলতি ২০২৬ সালে তিন মাসেই প্রায় ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে বিজিবি। জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে এসব তেল জব্দ করা হয়। এ ছাড়া২০২৪ সালে ১৩ হাজার ১৭৭ লিটার এবং ২০২৫ সালে ৩০ হাজার ৯২ লিটারসহ মোট ৪৩ হাজার ২৬৯ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।