বাড়ির উঠানে খেলছে সাংবাদিক আলিফের মেয়ে প্রান্তি। পেছনে স্ত্রী। শুক্রবার দুর্গাপুরের তেলনজিয়া গ্রামে
বাড়ির উঠানে খেলছে সাংবাদিক আলিফের মেয়ে প্রান্তি। পেছনে স্ত্রী। শুক্রবার দুর্গাপুরের তেলনজিয়া গ্রামে

সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই নিশানা হন আলিফ

নেত্রকোনার সাংবাদিক আলিফকে ১৫ অক্টোবর রাতে গুলি করে হত্যা করা হয়। আলিফ সীমান্তের চোরাচালান, মাদক, অস্ত্র, স্থানীয় অন্যায়-অনিয়ম নিয়ে লিখতেন। ছবি ও ভিডিও প্রকাশ করতেন। পুলিশ ও পরিবার বলছে, তাঁকে আগেও দুই দফা হত্যার চেষ্টা করা হয়েছে। প্রাণভয়ে তিনি থাকতেন শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে তাঁকে খুন করে সন্ত্রাসীরা। তাঁর মাথা, গলা ও বুকে ছয়টি গুলির আঘাত পাওয়া যায়।