
রাজধানীর মোহাম্মদপুরে পাটের বস্তা থেকে মানুষের দুটি অর্ধগলিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পা দুটি উদ্ধারের পর পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মোহাম্মাদপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌফিক আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেলে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি কালভার্টের কাছে পাটের বস্তায় মানুষের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বস্তার ভেতর থেকে দুটি অর্ধগলিত পা উদ্ধার করেন।
এসআই তৌফিক বলেন, খুনের বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।