ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ ৪৯, ওয়ারী ৬৫, মতিঝিল ৮৫, তেজগাঁও ৫৩, মিরপুর ১০১, গুলশান ৩৪, উত্তরা ৪৩, গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ ও সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি বলছে, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা বড়ি, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।