সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টটি দেন
ছবি: কোলাজ

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত পড়ুন...

আয় বাড়াতে আরও ৩ ট্রেন যাচ্ছে বেসরকারি খাতে

আয় বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্ঝাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাকা-নরসিংদী রুটের নরসিংদী কমিউটার। বিস্তারিত পড়ুন...

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী, রাজনীতিকসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। তাঁর নিউইয়র্ক সফর এবং সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ ঘিরে বিক্ষোভ হয়। বিস্তারিত পড়ুন...

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল সাইট, দুই ঘণ্টার মধ্যে টিকিট শেষ

লিওনেল মেসি

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ বলে কথা! আর্জেন্টিনায় উন্মাদনা তো তুঙ্গেই থাকবে। সেই উন্মাদনা এতটাই যে বিক্রি শুরুর পরপরই ক্র্যাশ করে টিকিট কেনার অনলাইন প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত দুই ঘণ্টার কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। বিস্তারিত পড়ুন...

মুদির দোকানে আসা ফোনে বদলে যায় জীবন, ৫৬–তে চলে যাওয়া মুশতাকের গল্পটা সিনেমার মতোই

মুশতাক খান। কোলাজ

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন। কিন্তু ছিল না কোনো বড় পরিচয়, ছিল না চলচ্চিত্রজগতের শক্তিশালী যোগাযোগও। এমনকি নিজের বাড়িতে একটি টেলিফোন পর্যন্ত ছিল না। কোনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান ফোন করলে সেই খবর পাওয়ার জন্য পাশের মুদিদোকানিকে এক টাকা করে দিতে হতো। বিস্তারিত পড়ুন...