সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মোহাম্মদপুর কি ঢাকার ‘সিটি অব গড’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, এক তরুণকে ধাওয়া করছে প্রতিপক্ষ। দৌড়াতে গিয়ে ওই তরুণ একটি দোকানের সামনে পড়ে যান। এরপর ঘিরে ধরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে তরুণের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্তারিত পড়ুন...

১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বেড়েছে ২১২ টাকা

এলপিজি সিলিন্ডার

এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।
বিস্তারিত পড়ুন...

দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে সম্প্রতি জাতীয় সংসদে পাস হয়েছে। তবে এর সঙ্গে আপত্তিকর এক নতুন ধারা যুক্ত হয়েছে, যা এক অনালোচিত বিস্ময়। এই ধারায় যা বলা হয়েছে, তাতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়ুন...

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা আটকে আছে যেখানে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইসলামাবাদে প্রথম বৈঠক ভেস্তে যাওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা রয়েছে অনিশ্চয়তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের একের পর এক অপরিপক্ব ও অগোছালো বক্তব্য এই পরিস্থিতি তৈরি করেছে।
বিস্তারিত পড়ুন...

ঘাড় ঘুরিয়ে অটোরিকশাচালক বলে, ‘এটা আমাদেরই গল্পের মা আপনি!’

‘এটা আমাদেরই গল্প’ নাটকের দৃশ্য

একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। বিস্তারিত পড়ুন...