
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় চ্যানেল এসের রিপোর্টার তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কার্জন হলের ভেতরে বেলা দেড়টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।