
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। তিনি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্বে ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।